চাকরির খবরপ্রাইমারি শিক্ষক

প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের বেতন কেমন হবে

চাকরির শুরুতে মোট বেতন কত হবে, পুরোনোদের বেতন কত বাড়বে

প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের বেতন কেমন হবে

দশম গ্রেডের বিষয়টি বোঝাতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের উদাহরণ নেওয়া যায়। প্রধান শিক্ষকের পদটি ১০ম গ্রেডের। যদিও বেতন নির্ধারণসংক্রান্ত জটিলতার কারণে প্রধান শিক্ষকেরা এখনো ১০ম গ্রেডে বেতন হাতে পাননি। বিষয়টি প্রক্রিয়াধীন আছে এবং বকেয়া হিসেবে তাঁরা তা পাবেন।

দশম গ্রেডে চাকরির শুরুতে পুরোনো মূল বেতন ১৬ হাজার টাকা। নতুন কাঠামোয় তা শুরুতে হবে ৩২ হাজার টাকা। ইনক্রিমেন্টের মাধ্যমে এই গ্রেডের সর্বোচ্চ মূল বেতন হবে ৭৭ হাজার ৩০০ টাকা।

প্রথম ধাপে ৫০ শতাংশ বাড়লে ১৬ হাজার টাকা থেকে মূল বেতন হবে ২৪ হাজার টাকা। দ্বিতীয় ধাপে আরও ২৫ শতাংশ, অর্থাৎ ৪ হাজার টাকা যোগ হয়ে মূল বেতন হবে ২৮ হাজার টাকা। তৃতীয় ধাপে আরও ৪ হাজার টাকা যোগ হলে মূল বেতন দাঁড়াবে ৩২ হাজার টাকায়।

Related Articles

এর সঙ্গে বাড়িভাড়াসহ অন্যান্য ভাতা যুক্ত হবে। মূল বেতন বেড়ে গেলে সেই হারে বাড়িভাড়াও বৃদ্ধি পায়। ফলে দশম গ্রেডের একজন কর্মকর্তা বা প্রধান শিক্ষকের মোট বেতন-ভাতা ৫০ হাজার টাকার বেশি হবে।

নতুন চাকরিজীবীদের ক্ষেত্রে হিসাবটা তুলনামূলক সহজ হলেও পুরোনো চাকরিজীবীদের ক্ষেত্রে তা এতটা সরল নয়। কারণ, তাঁদের বর্তমান মূল বেতন, চাকরির মেয়াদ, ইনক্রিমেন্ট ও অন্যান্য সুবিধার ওপর মোট বেতন নির্ভর করবে।

এক যুগের বেশি সময় ধরে চাকরি করা ঢাকার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন প্রধান শিক্ষক প্রথম আলোকে বলেন, বর্তমানে তাঁর মূল বেতন ২২ হাজার ৪৫০ টাকা, বাড়িভাড়াসহ অন্যান্য ভাতা মিলিয়ে মোট বেতন পান প্রায় ৩৬ হাজার টাকা। নতুন বেতনকাঠামো সম্পর্কে যতটুকু জেনেছেন, তার ভিত্তিতে আনুমানিক হিসাব করে তিনি দেখেছেন, প্রথম ধাপে সবকিছু মিলিয়ে তাঁর মোট বেতন প্রায় ৪০ হাজার টাকা হতে পারে। আর সবগুলো ধাপে বেতনকাঠামো বাস্তবায়ন হলে এবং সে অনুসারে ভাতা যোগ হলে তাঁর মোট বেতন হবে ৭০ হাজার টাকার কাছাকাছি।

প্রসঙ্গত, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে ৮০ শতাংশ নিয়োগ হয় সহকারী শিক্ষকদের মধ্য থেকে পদোন্নতির মাধ্যমে এবং ২০ শতাংশ সরাসরি নিয়োগ দেওয়া হয়।

১৩তম গ্রেডের সহকারী শিক্ষকদের মূল বেতন ১১ হাজার টাকা থেকে শুরু হতো। এখন তা শুরু হবে ২৪ হাজার টাকা দিয়ে। সময়ের সঙ্গে সঙ্গে ইনক্রিমেন্ট যুক্ত হয়ে এই মূল বেতন সর্বোচ্চ ৫৮ হাজার টাকা পর্যন্ত হওয়ার সুযোগ রয়েছে। নতুন বেতনকাঠামো কার্যকর হওয়ার প্রথম ধাপে একজন সহকারী শিক্ষকের মূল বেতন হবে ১৭ হাজার ৫০০ টাকা। আর বেতনকাঠামো সব ধাপে কার্যকর হয়ে ভাতাগুলো যোগ হলে মোট বেতন হবে ২৪ হাজারের সঙ্গে বাড়িভাড়া, চিকিৎসা ভাতাসহ অন্যান্য ভাতা যুক্ত হয়ে ৪০ হাজারের কাছাকাছি হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please Deactive You Browser Adblocker (অনুগ্রহ করে আপনার ব্রাউজারের অ্যাডব্লক বন্ধ করুন)