হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় (Controller General of Accounts – CGA) এর অধীন বিভিন্ন পদে সরাসরি জনবল নিয়োগের জন্য ৪টি পদে মোট ১৩০ জন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
১. পদের নামঃ কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ০২
শিক্ষাগত যোগ্যতাঃ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test-এ উত্তীর্ণ হতে হবে।
বেতন স্কেল:১১,০০০-২৬,৫৯০/- টাকা (গ্রেড-১৩)
২. পদের নামঃ জুনিয়র অডিটর
পদসংখ্যা: ৯২ টি
শিক্ষাগত যোগ্যতাঃকোনো স্বীকৃত বোর্ড হতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ-তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ এবং বাংলায় ২০ শব্দ। Standard Aptitude Test-এ উত্তীর্ণ হতে হবে।
বেতন স্কেল:৯,৩০০-২২,৪৯০/- টাকা (গ্রেড-১৬)
৩. পদের নাম: ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর
পদসংখ্যা: ৩৪ টি
শিক্ষাগত যোগ্যতাঃ কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে। Standard Aptitude Test-এ উত্তীর্ণ হতে হবে।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০/- টাকা (গ্রেড-১৬)
৪. পদের নাম: ড্রাইভার
পদসংখ্যা: ০২ টি
শিক্ষাগত যোগ্যতাঃ কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট (JSC) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
গাড়ি চালনায় কমপক্ষে ৩ (তিন) বছরের বাস্তব কর্ম-অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০/- টাকা (গ্রেড-১৬)
আবেদনের বয়সসীমাঃ ০১-০৭-২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮-৩২ বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
আবেদনের নিয়মাবলীঃ পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ https://cga.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন।
পরীক্ষার ফিঃ যে কোন Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করে পরীক্ষার ফি বাবদ নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত কম্পিউটার অপারেটর ১নং পদের জন্য নিয়োগ পরীক্ষার ফিস বাবদ ১০০/- টাকা অন্যান্য পদ (ক্রমিক ২-৪) পদের জন্য নিয়োগ পরীক্ষার ফিস বাবদ ৫০/-টাকা ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন।
আবেদন শুরুর তারিখ ও সময় : Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ০৬/০৮/২০২৬ খ্রি. সকাল ১০:০০ টা।
আবেদনের শেষ তারিখ ও সময় : Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ২৭/০৮/২০২৬ খ্রি. বিকাল ৫:০০ টা।
চাকরির বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন।
বিঃদ্র= হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি নং: ০৭.০০.০০০০.০০২.১৭.০০২.২১-১২৩১, তারিখ: ২৭ ডিসেম্বর ২০২১ এর প্রেক্ষিতে ইতোমধ্যে আবেদনকারী প্রার্থীদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।




