শিক্ষক নিবন্ধন

৬৯৫৭৭ শিক্ষক নিয়োগে প্রস্তুত এনটিআরসিএ

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নবম এন্ট্রি লেভেলের শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ চূড়ান্ত বলে জানিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। তবে শিক্ষা মন্ত্রণালয়ের প্রশাসনিক অনুমোদন পেলেই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এই নিয়োগের জন্য শূন্যপদ রাখা হচ্ছে ৬৯ হাজার ৫৭৭টি। এনটিআরসিএ সূত্রে এসব তথ্য জানা গেছে।

এ লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে এনটিআরসিএ ‘নবম এনটিআরসিএ এন্ট্রি লেভেলের শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০২৬’-এর বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পদ্ধতি ও পরীক্ষার সিলেবাসের অনুমোদন চেয়ে প্রশাসনিক অনুমতি চেয়েছে।

জানা গেছে, প্রাথমিকভাবে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৭৭ হাজার ৭৯৯টি শূন্যপদের চাহিদা পাওয়া যায়। যাচাই-বাছাই শেষে তা কমে দাঁড়ায় ৭৫ হাজার ৭৬৯টিতে। পরে বিভিন্ন কারণে আরো পদ বাদ দেওয়া হলে চূড়ান্তভাবে নিয়োগের জন্য ৬৯ হাজার ৫৭৭টি পদ নির্ধারণ করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please Deactive You Browser Adblocker (অনুগ্রহ করে আপনার ব্রাউজারের অ্যাডব্লক বন্ধ করুন)